Web Analytics

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্দেশ দিয়েছে যে সব এসি বাসে দৃশ্যমান স্থানে জরুরি বহির্গমন পথ নিশ্চিত করতে হবে এবং জানালার গ্লাস ভাঙার উপযুক্ত সরঞ্জাম রাখতে হবে। নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এসব রড দুর্ঘটনার সময় যাত্রীদের বের হতে বাধা সৃষ্টি করে। বিআরটিএ সতর্ক করেছে যে নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সময় দ্রুত বের হতে না পারাই প্রাণহানির অন্যতম কারণ। সড়ক, মহাসড়ক, ফেরিঘাট বা রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে বের হতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। এসব সমস্যা দূর করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে যাতে যাত্রীরা দ্রুত বিকল্প পথ ব্যবহার করে বের হতে পারেন।

বুধবার রাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বিআরটিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের পর এই সিদ্ধান্ত আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।