ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থী রামিম ফকির অভিযোগ করেছেন, তিনি অসুস্থতার কারণে ৩০১ নম্বর কোর্সের পরীক্ষায় অংশ নেননি, তবুও ফলাফলে তাকে পাস দেখানো হয়েছে। অন্যদিকে, যে Linguistics কোর্সের পরীক্ষায় তিনি অংশ নিয়েছিলেন, সেখানে তাকে অকৃতকার্য দেখানো হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা ফলাফল প্রকাশ ও উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, বিষয়টি এখনো তার নজরে আসেনি, তবে অভিযোগ পেলে তা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে। ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক অনুপমা পাল বলেন, পরীক্ষার আয়োজন ও ফলাফল প্রকাশের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, শিক্ষকদের খাতা মূল্যায়নের অসংগতির কারণে এমন ঘটনা ঘটতে পারে এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক ফলাফল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।