Web Analytics

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালনে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ১৩ আগস্ট ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কর্মসূচিগুলো চূড়ান্ত হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

ঢাকার গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড, লাইটপোস্ট, সড়ক ও বিভিন্ন স্থান জাতীয় ও রঙিন পতাকা এবং কালিমা তায়্যিবা লেখা ব্যানারে সাজানো হবে। বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া মাহফিল হবে। বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।

ইসলামিক ফাউন্ডেশন ওয়াজ মাহফিল, সেমিনার, টকশো, প্রতিযোগিতা, স্মরণিকা এবং বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামিক বইমেলা করবে। শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মহানবী (সা.)-এর জীবন ও ইসলামের বিভিন্ন মূল্যবোধ নিয়ে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, কারাগার ও নির্দিষ্ট সেবাকেন্দ্রে উন্নত খাবারের ব্যবস্থা হবে; বিদেশের বাংলাদেশ মিশনেও দিবসটি পালিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।