Web Analytics

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার কার্যনির্বাহী কমিটির পক্ষে দেওয়া বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ডিআরইউ বলেছে, সংবাদপত্র ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবজ্ঞা নয়; এটি মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবমাননা। কোনো সংবাদ বা বক্তব্যে আপত্তি থাকলে প্রতিবাদ জানানো ও আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করে সংগঠনটি বলেছে, মতের অমিলের জবাব যুক্তি ও তথ্য দিয়ে হওয়া উচিত।

সংগঠনটির নেতারা সতর্ক করেন, সংবাদপত্রের প্রতি অবমাননাকর আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সংকুচিত করতে পারে। তারা বলেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে দায়িত্বশীল, সংযত ও গণতান্ত্রিক আচরণ প্রত্যাশিত। ডিআরইউ সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা এবং অবাধ মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।