Web Analytics

মার্কিন-ইসরাইলি হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে, যার স্বাস্থ্যগত প্রভাব প্রজন্মের পর প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, সংঘাত যত বাড়ছে, ঝুঁকি ও হুমকিও ততই বৃদ্ধি পাচ্ছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে এবং ধ্বংসাবশেষ পড়ে কেন্দ্রটির এক কর্মী নিহত হয়েছেন। বুশেহর ইরানের একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা প্রায় আড়াই লাখ মানুষের শহরে অবস্থিত এবং দেশটির গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক কেন্দ্রগুলোর একটি হিসেবে বিবেচিত।

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ও সংঘাতের সম্ভাব্য বিস্তার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।