Web Analytics

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত ও বহু আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ মে ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি জানান, ২১ মে চীনের উত্তরাঞ্চলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৯০ জন নিহত ও বহু আহত হয়েছেন। বিবৃতি প্রকাশের সময় পর্যন্ত অন্তত ২০১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। মিয়া গোলাম পরওয়ার এই ঘটনাকে চীনের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবার, আহত ব্যক্তিদের, চীনের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে চীন সরকার ও জনগণ দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।