Web Analytics

বাংলাদেশে বিস্কিট ও ব্রেডের মূল্য বাড়ানোর প্রস্তাবিত সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বেকারি পণ্যের দাম বাড়ানোর ব্যবসায়ীদের সাম্প্রতিক ঘোষণা এবং উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলামও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ব্যবসায়ী নেতারা বিস্কিট ও ব্রেডের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সম্মতি দেন।

উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর, শুল্ক এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে; প্রতিবেদন পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার জানিয়েছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে জনস্বার্থ ও ভোক্তাস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।