Web Analytics

হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম ঘোষণা করেছেন, লেবাননের প্রতিটি ইঞ্চি ভূমি থেকে শিগগিরই ইসরাইলকে বিতাড়িত করা হবে। শুক্রবার বৈরুতে কেন্দ্রীয় আশুরা পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাসেম বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠী হিজবুল্লাহর দৃঢ় বিশ্বাস ও অবিচল মনোভাব টলাতে ব্যর্থ হয়েছে এবং সব প্রতিকূলতা ও নিষেধাজ্ঞা মোকাবিলা করেও সংগঠনটি টিকে আছে।

তিনি বলেন, হিজবুল্লাহ মৃত্যুকে ভয় পায় না, বরং এটিকে বিজয়ের অপরিহার্য উপাদান হিসেবে দেখে। কাসেম জানান, শত্রু যখন অস্ত্র নিয়ে আক্রমণ করে, তখন তারাও অস্ত্র দিয়ে প্রতিরোধ করে। তিনি আরও বলেন, দখলদারিত্ব প্রত্যাখ্যানের প্রতিটি পদক্ষেপই এক একটি বিজয় এবং লেবাননের ভূখণ্ড মুক্ত করতে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ।

কাসেমের মতে, প্রতিরোধ ধ্বংসে ইসরাইলের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং লেবাননের জনগণ শেষ পর্যন্ত দেশ থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।