Web Analytics

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোরল (৩৮) মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মোড়ে মোটরসাইকেলে যাওয়ার সময় হেলমেট পরা একদল দুর্বৃত্ত বাদল মোরল ও ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল্লাহ মোরলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। বাদল মোরল ঘটনাস্থলেই মারা যান এবং আবদুল্লাহ মোরল গুরুতর আহত হন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিহতের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালে কিছু লোক স্থানীয় জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালায়, এতে আসবাবপত্র ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলার সময় অফিসে কোনো নেতাকর্মী ছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনাটি তদন্ত করছে।

বিএনপি নেতারা দাবি করেছেন, তাদের কোনো কর্মী জামায়াত অফিসে হামলায় জড়িত নয়, অন্যদিকে জামায়াত নেতারা অভিযোগ করেছেন, তাদের দলের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।