Web Analytics

ভারতের বিরোধী জোট ইন্ডিয়া ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার সাংবিধানিক ও আইনি বৈধতাকে চ্যালেঞ্জ না করে এর বাস্তবায়ন নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে করা যৌথ আবেদনে ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কথিত অনিয়ম এবং নির্ধারিত পদ্ধতি অনুসরণ হয়েছে কি না, সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে মামলায় গত ২৭ মে সুপ্রিম কোর্ট এসআইআর পরিচালনায় নির্বাচন কমিশনের ক্ষমতা, উদ্দেশ্য ও সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্য পর্যালোচনা করে। আদালত বলেছিল, মৃত ভোটার, স্থানান্তরিত ব্যক্তি এবং একই ব্যক্তির একাধিক নিবন্ধন শনাক্ত করে তালিকা নির্ভুল করার লক্ষ্যের সঙ্গে কার্যক্রমটির যৌক্তিক সম্পর্ক রয়েছে।

আদালতের মতে, এসআইআর জনপ্রতিনিধিত্ব আইন ও ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক নয় এবং নির্বিচারে নাম বাদ ঠেকাতে প্রক্রিয়াগত সুরক্ষা রয়েছে। ওই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন না হওয়ায় বিরোধীরা এখন ক্ষতিগ্রস্ত ভোটারদের ব্যাখ্যা, আপত্তি ও ন্যায্য প্রতিকারের সুযোগের ওপর জোর দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।