Web Analytics

কিউবায় শুক্রবার জাতীয় বিদ্যুৎ গ্রিডে ‘সম্পূর্ণ বিচ্ছিন্নতা’ দেখা দেওয়ায় আবারও বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে এবং লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গ্রিড অপারেটর ইউনিওন ইলেকট্রিকা জানায়, স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে মধ্য কিউবার খারাপ আবহাওয়া ও একটি ট্রান্সমিশন ত্রুটি থেকে এই বিপর্যয়ের শুরু।

বিপর্যয়ের পর ধীরে ধীরে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ শুরু হয়। শুক্রবার সন্ধ্যার মধ্যে হাভানার হাসপাতাল ও পানি সরবরাহের পাম্পিং স্টেশনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়। তবে শনিবারও সারা দেশে সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছিল। ইউএনইর জাতীয় লোড ডিসপ্যাচ বিভাগের পরিচালক ফেলিক্স এসত্রাদা বলেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এটি চলতি বছরে কিউবার অন্তত ষষ্ঠ আংশিক বা পূর্ণাঙ্গ বড় বিদ্যুৎ বিপর্যয়। পুরোনো অবকাঠামো, জ্বালানি ঘাটতি ও আমদানিনির্ভরতা পরিস্থিতিকে চাপে রেখেছে। বাসিন্দারা পানি ও রান্নার গ্যাসের সংকটের কথাও বলেছেন। কিউবা সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও তেল সরবরাহে বাধাকে দায়ী করছে, আর যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ব্যবস্থাপনাকে দায়ী করেছে। ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হওয়ায় চাপ আরও বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।