Web Analytics

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে মস্কো প্রস্তুত। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই ত্যাগ করবে না রাশিয়া। তার ভাষ্য অনুযায়ী, রাশিয়া ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন নজিরবিহীন পর্যায়ে রয়েছে।

মেদভেদেভ জানান, গত বছর রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে। উভয় দেশ ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকায় আর্থিক সহযোগিতায় বিকল্প ব্যবস্থা খুঁজে বের করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর মধ্যে প্রায় ৯০ শতাংশ বাণিজ্য নিজস্ব জাতীয় মুদ্রায় সম্পন্ন হয়।

ইরানের রাশত থেকে আজারবাইজান সীমান্তবর্তী আস্তারা পর্যন্ত প্রস্তাবিত রেলপথকে তিনি আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের জন্য গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক প্রকল্প বলে বর্ণনা করেন। তিনি আরও জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ইরানে নতুন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে রাশিয়ার। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতেও ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।