Web Analytics

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া দাবি করেছেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখন আরও শক্তিশালী। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক ইউনিটগুলোতে নতুন সরঞ্জাম যুক্ত করা হয়েছে।

আকরামি-নিয়া বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন কর্মপরিকল্পনা এবং সরঞ্জাম ব্যবহারের কৌশল তৈরি করে তা বাস্তবায়ন করেছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গত কয়েক মাসে ইরানের সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি বিমানবাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে। আকরামি-নিয়ার মতে, এসব মহড়ার উদ্দেশ্য ছিল আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর পারস্পরিক সমন্বয় জোরদার করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।