Web Analytics

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বলেন, আলবদর-রাজাকারের বংশধররা এখনো আছে, তবে ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারাও বেঁচে আছেন। তিনি অভিযোগ করেন, বিরোধী দলে বসে অনেকে তাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, অথচ নিজেদের সভ্য দাবি করে।

তিনি আরও বলেন, বিরোধী দলের এক নেতা নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন, আবার জামায়াতে ইসলামী করেন—এটিকে তিনি ‘ডাবল অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াতে থাকতে পারেন না।

ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর ইউনূস সরকারের সময় শিল্পকলার সামনে কোনো গান, নাটক বা লালনগীতি পরিবেশিত হতে পারেনি। তার দাবি, তখন কালো শক্তি সবকিছু ধ্বংস করে দিয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।