Web Analytics

রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে মিরপুরের শিশু রামিসা, ফাহিমা মিম, নরসিংদীর আমিনা ও তাবাসসুম আক্তারের ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন, যা পরে সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

অধিবেশনে তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানানো হয়। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন নেতার পাশাপাশি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, সংগীত শিল্পী মুস্তফা জামান আব্বাসীসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে।

সংসদের প্রচলিত রীতি অনুযায়ী অধিবেশনের প্রথম দিন প্রয়াত রাজনীতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, যা জাতীয় ঐক্য ও মানবিক সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।