Web Analytics

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় সোমবার দিবাগত রাতে এক ভয়াবহ ডাকাতি ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ডলুনিঘোনা এলাকায় ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে একটি বাড়িতে প্রবেশ করে। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে গৃহকর্তার স্ত্রী ও তার দশম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে নির্যাতন করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী চাকরির কারণে চট্টগ্রামে অবস্থান করছিলেন। ঘটনার পর স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও থানার ওসি মনির হোসেন।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা মাতামুহুরি উপজেলার বাসিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।