Web Analytics

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের দুটি পৃথক অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে দুই ব্যক্তিকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রথম অভিযানে সন্ধ্যা ৬টার দিকে গোদনাইলস্থ মেঘনা ডিপোর ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযুক্ত সিফাতকে ছয় হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় অভিযানে একই এলাকার এস এ রোড সংলগ্ন একটি বাড়ি থেকে ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযুক্ত নাসিরকে তিন হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কারসাজি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।