Web Analytics

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে এবং বর্তমান সরকার সেই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র গঠনের প্রত্যাশা করেছিল এবং সেই প্রত্যাশা পূরণে সরকারের অঙ্গীকার সুস্পষ্ট। ইতিমধ্যে সরকার জুলাইযোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে। শহিদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি জানান, ট্রাইবুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে এবং সংক্ষুব্ধ পক্ষ ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং আইনমন্ত্রী সংসদে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। হাইকোর্টের রায় চূড়ান্ত নয়, সুপ্রিম কোর্টের আপিল নিষ্পত্তির পর বিষয়টি নির্ধারিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।