Web Analytics

ইরান ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ১৮ মার্চ ২০২৬ তারিখে ইসরাইলের মধ্যাঞ্চলীয় গুশ দান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইসরাইলি চ্যানেল-১২ জানিয়েছে। অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও এর খণ্ডাংশ নিচে পড়ে বিস্ফোরিত হয়। হোলোন শহরে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। দক্ষিণ ইসরাইলেও সাইরেন বাজে এবং সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানিয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, লারিজানি ও তার সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তেলআবিবের কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। হামলায় খোররামশাহর ৪, কাদর, ইমাদ ও খাইবারশাকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন।

ইসরাইলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।