Web Analytics

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, তিনি ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে দিরাই-শাল্লা গড়ে তুলতে চান। বুধবার শাল্লা উপজেলার শাসখাই বাজারে অনুষ্ঠিত নির্বাচনি ঐক্য ও সম্প্রীতি সমাবেশে তিনি বলেন, সমাজের কাউকে বাদ দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব নয়।

শিশির মনির অভিযোগ করেন, একটি মহল সাম্প্রদায়িকতার ভিত্তিতে সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়। তিনি বলেন, পুরোহিত, ইমাম, কৃষক ও দিনমজুর—সবাইকে নিয়েই সমাজে সম্প্রীতি গড়ে তুলতে হবে। সমাজ পরিবর্তনের আশায় রাজনীতিতে আসার কথা জানিয়ে তিনি দিরাই-শাল্লার সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে একাত্তরের ঘটনাকে সামনে এনে দিরাই-শাল্লার মানুষকে বিভক্ত করার চেষ্টা চলছে। মৌরাপুর গ্রামের যুবক সুব্রত দাসের সঞ্চালনায় ও সাবেক ইউপি সদস্য মন্টু চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।