Web Analytics

হাজার কোটি টাকার বেশি পুঞ্জীভূত লোকসান, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের বড় ব্যবধান এবং আখসংকটের মধ্যে বৃহস্পতিবার নতুন মাড়াই মৌসুম শুরু করছে রাজশাহী চিনিকল। ১৩ নভেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ৬০ দিন মাড়াই চালিয়ে ৭০ হাজার টন আখ থেকে ৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আখের দাম মণপ্রতি ১১ টাকা বাড়িয়ে ২৬০ টাকা করা হলেও লক্ষ্যমাত্রা পূরণে পর্যাপ্ত আখ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

২০২৫-২৬ মাড়াই মৌসুম শেষে মিলটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা। ওই মৌসুমে লোকসান হয়েছে ৭০ কোটি টাকা, আগের মৌসুমে প্রায় ৬৯ কোটি টাকা। মহাব্যবস্থাপক (অর্থ) সাদ্দাম হোসেন বলেন, স্থাবর-অস্থাবর ও মানবসম্পদের মূল্য সমন্বয় করলে নিট লোকসানের পরিমাণ কমবে।

প্রতি কেজি চিনি উৎপাদনে প্রায় ৩০০ টাকা খরচ হলেও সরকারি নির্ধারিত দামে বিক্রি করতে হচ্ছে ১২৫ টাকায়। রাজশাহী কৃষি অঞ্চলে এক দশকে আখচাষের জমি প্রায় ৫৩ শতাংশ কমেছে। মিল কর্তৃপক্ষ ৩ হাজার ৯০০ নিবন্ধিত চাষির কাছ থেকে আখ পাওয়ার আশা করছে এবং মৌসুমে অধিক্ষেত্রে মিনি আখ মাড়াইকল ও গুড় তৈরির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।