Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট কর্মসংস্থান ও গবেষণা জোরদারে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করেছে। গত বৃহস্পতিবার, ৫ নভেম্বর, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ট্রাম্প সেন্টারে চুক্তিটি স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, ইউপিসের ডিন প্রফেসর মিহির এবং কোডার্সট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ, শান্তিশিক্ষা এবং পেশাগত উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে। এগুলো অনলাইন, অফলাইন ও ব্লেন্ডেড পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে। সহযোগিতার বিষয়গুলোর মধ্যে এআই, সাইবার নিরাপত্তা, ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা ব্যবস্থাপনা, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা উন্নয়ন অন্তর্ভুক্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয় তার কলেজ নেটওয়ার্ক ব্যবহার করে শিক্ষার্থী, শিক্ষক ও গ্র্যাজুয়েটদের কাছে কার্যক্রম পৌঁছাতে প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। ইউপিস শান্তিশিক্ষা, সংঘাত নিরসন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে একাডেমিক জ্ঞান, প্রশিক্ষক ও পাঠ্যবস্তু সরবরাহ করবে। স্বল্পমেয়াদি ও সনদভিত্তিক কোর্স, পাঠ্যক্রম উন্নয়ন, যৌথ গবেষণা, তথ্য বিনিময়, আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালাও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।