Web Analytics

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য তিনজন হলেন জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান মুন্না, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেল এবং জেলা যুবলীগ সদস্য শাহজাদা মহসিন পরাগ। অভিযানটি পরিচালনা করেন ডিবির উপ-পরিদর্শক মো. সুজন হক।

নিউ মার্কেট থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় শাহজাহান আলী (২৪) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলাটি করা হয়েছিল। মামলার চার আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এছাড়া গ্রেপ্তারকৃত জাকির ও পরাগের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।