Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাজধানীর রাড্ডা এমসিএইচএফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

নাহিদ ইসলাম বলেন, মধ্যরাতে কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুরতার ভয়াবহ নিদর্শন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাতভর ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ও নির্বিকার ছিল। তিনি বলেন, এ ঘটনায় দেশে সরকারের অস্তিত্ব নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, সংরক্ষিত নারী আসনের বিএনপি সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন থাকতে পারে। আইনশৃঙ্খলার অবনতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান নাহিদ ইসলাম।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।