Web Analytics

বাংলাদেশের অর্থ বিভাগের জারি করা নতুন জাতীয় বেতনস্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে কোনো নির্দেশনা নেই। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়। এতে সরকারি বেতনস্কেলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা কীভাবে সমন্বয় হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির একটি অংশ কার্যকর এবং ২০২৭ সালের জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পেনশনভোগীরাও পর্যায়ক্রমে বর্ধিত নিট পেনশন পাবেন। এর আগে ৩১ আগস্ট মন্ত্রিসভা নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেয়।

ব্যানবেইসের তথ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা আগে মূল বেতনের সঙ্গে মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেতেন। বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করা হলেও নতুন বেতনস্কেলে তাদের সুবিধা এখনো স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।