Web Analytics

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করেছে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আদালত বর্তমান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের হুইপ জিকে গউছসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছে। জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের হাফেজ নাঈম আহমদ আরিফকে দোষী সাব্যস্ত করে বিচারক স্বপন কুমার সরকার মৃত্যুদণ্ড দিয়েছেন। দীর্ঘ ২২ বছর পর এ মামলার রায় ঘোষণা হলো।

রাষ্ট্রপক্ষ জানায়, মামলার ১২৩ সাক্ষীর মধ্যে ৬৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে অনুষ্ঠিত জনসভায় গ্রেনেড হামলায় নৌকার মাঝি ও যুবলীগকর্মী আব্দুল ওয়াহিদ নিহত হন এবং ২৯ জন আহত হন। সুরঞ্জিত সেনগুপ্ত অল্পের জন্য রক্ষা পান। প্রথমে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়, পরে ২০২০ সালের সম্পূরক চার্জশিটে বাবর, আরিফুল ও গউছসহ ১০ জনের নাম যুক্ত করা হয়।

রায়ের পর খালাসপ্রাপ্ত নেতারা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাঈমের পরিবার দাবি করে তিনি নির্দোষ এবং আপিলের ঘোষণা দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।