Web Analytics

ফেনীতে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোকছেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিপি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক এবং পৌর বিএনপির সদস্য ছিলেন। তিনি তার ১৩ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ বাসার দরজা ভেঙে লিপির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

তদন্ত শেষ হলে লিপির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।