Web Analytics

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও ভয়মুক্ত সুশাসন দেখতে চায়। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মো. রুহুল আমিন এবং নেত্রকোণা-৫ আসনের এমপি মাসুম মোস্তফা। তারা সবাই জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমান পাটোয়ারী এবং বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মনজারুল আলম মিলন।

ইফতারের আগে সংগীত পরিবেশনের পর দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।