Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা সব জাহাজকে ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আবারও বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে। শনিবার হুথিরা ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর নতুন করে হামলার হুমকি দেয়, যা আশঙ্কা আরও বাড়িয়েছে।

ইইউ নৌবাহিনীর ‘অ্যাসপিডিস’ মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে আপাতত ইয়েমেনের জলসীমা থেকে দূরে থাকতে হবে। প্রতিবেদনে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজের ঝুঁকি ‘উচ্চ’ এবং যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্কহীন জাহাজের ঝুঁকি ‘মাঝারি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, হুথিরা এখনো বাব আল-মান্দেব প্রণালী দিয়ে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করার কৌশল পুরোপুরি ব্যবহার করেনি। এই প্রণালীতে অস্থিরতা দেখা দিলে তা বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।