Web Analytics

অ্যাসোসিয়েটেড প্রেস ও সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ (এনওআরসি) পরিচালিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি জনসমর্থন কমেছে। ১১ থেকে ১৭ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে প্রায় এক-তৃতীয়াংশ মার্কিন প্রাপ্তবয়স্ক মনে করেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালিয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে এই ধারণা আরও প্রবল, যেখানে প্রায় অর্ধেক এই বক্তব্যের সঙ্গে একমত। অন্যদিকে, প্রায় ২০ শতাংশ মার্কিন নাগরিক এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং প্রায় অর্ধেক বলেছেন, মত দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই।

জরিপে দেখা গেছে, মার্কিন ইহুদিদের মধ্যেও মতভেদ রয়েছে; প্রায় ৩০ শতাংশ মনে করেন, ইসরাইল গণহত্যা চালিয়েছে। রাজনৈতিকভাবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে ডেমোক্র্যাটদের মধ্যে। বর্তমানে ৫৮ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে, যা ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ৪৫ শতাংশ। একই সঙ্গে ৬২ শতাংশ ডেমোক্র্যাটের মতে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের যথেষ্ট সমর্থন দিচ্ছে না, যা দুই বছর আগে ছিল ৪৯ শতাংশ।

এই ফলাফল যুক্তরাষ্ট্রে ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে ক্রমবর্ধমান দলীয় ও প্রজন্মগত বিভাজনকে ইঙ্গিত করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।