Web Analytics

বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুই দেশের মধ্যে নতুন করে সংলাপ শুরু করার প্রচেষ্টা চলছে।

গত সপ্তাহে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকে বসেন, তবে যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে কিছু ঘটতে পারে, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি।

খবরে আরও বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলো পাকিস্তানকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে যাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরানো যায়। একই সঙ্গে মার্কিন নৌবাহিনী সম্প্রতি ইরানের আটটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।