Web Analytics

কুষ্টিয়ার ভেড়ামারার তরুণ শিল্পী শরীফুল শেখ বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসির বিশাল প্রতিকৃতি এঁকে আলোড়ন তুলেছেন। বাহাদূরপুর এলাকার আড়কান্দি বাজার সংলগ্ন দেয়ালে প্রায় ১৬ ফুট বাই ১০ ফুট জায়গাজুড়ে তিনি চারটি ছবি এঁকেছেন—দুটি রঙিন ও দুটি সাদা-কালো। সম্পূর্ণ নিজের খরচে আঁকা এসব ছবির প্রতি স্থানীয় মানুষের আগ্রহ ব্যাপক, প্রতিদিনই অনেকে সেখানে ভিড় করছেন ও ছবি তুলছেন।

পেশায় কমার্শিয়াল আর্টিস্ট ও ড্রইং শিক্ষক শরীফুল জানান, ২০০২ সাল থেকে তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির প্রতি তার ভালোবাসা থেকেই এই কাজ করেছেন। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই একান্ত আবেগ থেকে তিনি দেয়ালচিত্রগুলো এঁকেছেন। স্থানীয় আর্জেন্টিনা সমর্থক ও শিল্পবোদ্ধারা তার উদ্যোগকে প্রশংসা করেছেন এবং একে ফুটবলপ্রেম ও শিল্পচর্চার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

শিল্পবোদ্ধাদের মতে, শরীফুল শেখের মতো গ্রামীণ শিল্পীরা যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় পর্যায়ে আরও বড় অবদান রাখতে পারবেন। তার আঁকা মেসির প্রতিকৃতি এখন কুষ্টিয়ার মানুষের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।