Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার বলেছেন, চীন থেকে জে-১০ যুদ্ধবিমান কেনা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আধুনিক মাল্টিরোল ফাইটার কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের বিভিন্ন বিকল্প বিবেচনা করা হয়েছে। হিসাব-নিকাশের পর চীনের বিকল্পটি বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক মনে হয়েছে।

তিনি বলেন, একই ধরনের সক্ষমতার যুদ্ধবিমান তুলনামূলকভাবে অনেক কম খরচে কেনা সম্ভব। তার হিসাবে, এ খরচ অর্ধেকেরও কম, প্রায় এক-তৃতীয়াংশের কাছাকাছি হতে পারে। তিনি বিমানবাহিনীর বর্তমান সক্ষমতার কথাও উল্লেখ করে বলেন, সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে থাকা মিগ-২৯ এখন খুব অল্পসংখ্যক এবং সেগুলো পুরোপুরি কার্যকর নয়। অন্যদিকে এফ-৭ যুদ্ধবিমানগুলো অনেক পুরোনো।

ডা. জাহেদ বলেন, আধুনিক মাল্টিরোল ফাইটার কেনা ‘ফোর্সেস গোল’-এর অন্তর্ভুক্ত; তাই এটি হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। অতীতে মিগ-২৯ কেনার সময় দুর্নীতির অভিযোগ, মামলা ও নানা ঘটনা ঘটেছিল উল্লেখ করে তিনি এবার সতর্ক থাকার কথা বলেন। বোয়িং কেনার নতুন কোনো চুক্তির বিষয়ে সরকার কিছু জানায়নি বলেও তিনি জানান; চুক্তি হলে সরকার তা প্রকাশ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।