Web Analytics

২০২৬ সালের ১৭ এপ্রিল রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) কেন্দ্রীয় পরীক্ষায় সেরা ৫০০ জন তরুণ আলেমকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে মোট ৪৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়, যার মধ্যে ছিল উমরাহ, বই-পুস্তক ও সম্মাননা স্মারক।

১,১১৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ৫০০ জনকে বাছাই করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, জাতীয় পর্যায়ে কওমি মেধাবীদের স্বীকৃতি ও গাইডলাইনের অভাব পূরণে এই আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি মাওলানা মাহফুজুল হক এ উদ্যোগকে কওমি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।