Web Analytics

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার গুলশানে দলের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই, তবে সংবিধান সংশোধনের মাধ্যমে তা নির্ধারণ করা যেতে পারে। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ সব খাতেই চ্যালেঞ্জ রয়েছে এবং এসব ব্যবস্থা ভেঙে পড়েছে।

এর আগে রোববার জামায়াত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন। একই সঙ্গে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নবনির্বাচিত এমপি মীর আহমাদ বিন কাসেমও ফেসবুকে একই তথ্য জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।