Web Analytics

ভারতের আসামে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার দুই দিনে ১ হাজার ১০০-এর বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় এ অভিযান চালানো হয় এবং উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই বাঙালি মুসলিম। রোববার নগাঁও জেলার লুটুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে ছয় শতাধিক মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

কর্তৃপক্ষের দাবি, এসব পরিবার বনভূমির জমি অবৈধভাবে দখল করে বসবাস করছিল। এর আগের দিন কঠোর নিরাপত্তার মধ্যে তিন জেলায় ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এর মধ্যে নগাঁওয়ে ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবার ছিল। লুটুমারির উচ্ছেদ হওয়া পরিবারগুলো কয়েক দশক ধরে সংরক্ষিত বনাঞ্চলের ৩০০ হেক্টরের বেশি জমিতে বসবাস করছিল।

স্থানীয় বাসিন্দারা জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা বন বিভাগের শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সরকারই তাঁদের সেখানে বসতি স্থাপনের ব্যবস্থা করেছিল। জুনে অল ইন্ডিয়া ইউনিয়ন অব ফরেস্ট ওয়ার্কিং পিপলস চার গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা বন্ধের আহ্বান জানায়। স্ক্রলের প্রতিবেদনে বলা হয়, অভিযানে ১০টির বেশি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, যার কয়েকটি ৫০ বছরেরও বেশি পুরোনো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।