Web Analytics

সরকারি অনুমোদনের খবর প্রকাশের পাঁচ দিন পরও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে লিখিত আদেশ না পৌঁছানোয় মহেশখালী, কক্সবাজারের সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন প্রকল্পে অপারেটর নিয়োগের কাজ শুরু হয়নি। বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে জ্বালানি তেল পরিবহনের জন্য প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির কাজ ২০২৩ সালে শেষ হলেও এটি এখনো বাণিজ্যিকভাবে চালু হয়নি।

গত ২৩ সেপ্টেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালকে প্রাথমিকভাবে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। বিপিসির জিএম প্ল্যানিং নঈম উল্লাহ বলেন, লিখিত অনুমোদন পাওয়ার পর দাপ্তরিক কাজ শেষ করতে ২৮ থেকে ৩০ দিন লাগবে। এরপর প্রকল্প বুঝে নিতে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রায় এক মাস এবং অপারেশন শুরু করতে অন্তত তিন মাস সময় প্রয়োজন হবে।

পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে নিয়োগে এক হাজার ৯৪৬ কোটি ২২ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রকল্প চালু হলে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয়, দুই লাখ টন জ্বালানি তেল মজুত সক্ষমতা বৃদ্ধি এবং তেল খালাসের সময় কমার আশা করা হচ্ছে। বর্তমানে একটি জাহাজের তেল খালাসে ১১ থেকে ১২ দিন লাগলেও প্রকল্পটি চালু হলে একই পরিমাণ তেল পরিবহনে দুই দিন লাগবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।