Web Analytics

বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

স্ট্যাটাসে শফিকুর রহমান বলেন, মেজর আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রীদের, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কথা বলেছেন। তিনি ভুক্তভোগী যাত্রীদের প্রতিবাদের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

জামায়াত আমিরের মতে, উত্থাপিত বিষয়গুলো আমলে নিয়ে সংস্কার বা সংশোধনের উদ্যোগ না নিয়ে উল্টো তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন দুবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমান করার অভিযোগ করেন। স্ট্যাটাসে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান প্রকৃত বীরত্বের পরিচয় দিয়েছেন; তার সম্মান বৃদ্ধির জন্য দোয়া করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।