Web Analytics

কুমিল্লায় পৃথক অভিযানে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, অন্যান্য পণ্য ও একটি ব্যবহৃত যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার ভোর সাড়ে ৪টায় চৌদ্দগ্রামের শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদরের কটকবাজার পোস্টের বিশেষ টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

১০ বিজিবি সূত্র জানায়, শিবেরবাজার বিওপির দল সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার ভেতরে চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। কটকবাজার পোস্টের দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরের পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। মালিকবিহীন অবস্থায় একটি যানবাহন থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম রয়েছে। পণ্য ও যানবাহনের মোট বাজারমূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, বিধি অনুযায়ী জব্দ মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।