Web Analytics

বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তাঁকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত বলেন, বিচারিক আদালত নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে প্রতিটি পরিবারের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলেছে। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মোহাম্মদ শামীম, রুহুল আমিন, আফসার উদ্দিন, মাকসুদ কাউন্সিলর, হাফেজ আব্দুল কাদের, আব্দুর রহিম শরীফ, ইমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল ও কামরুন নাহার মনিসহ ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আসামিপক্ষে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুনানিতে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।