Web Analytics

বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল-২০২৬ পাস হলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যেতে পারে। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন সংসদে বিলটির রিপোর্ট উপস্থাপনের পর তিনি পয়েন্ট অব অর্ডারে বলেন, বিলটিতে প্রফিট ও নন-প্রফিট কনসার্নের কথা বলা হয়েছে, যা থেকে আয় করার প্রবণতা তৈরি হলে চিকিৎসা ব্যয় স্বাভাবিকভাবেই বাড়বে। তিনি আরও বলেন, বাজেটে জনগণের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হলেও এই বিলের উদ্দেশ্য তার বিপরীত।

তিনি সতর্ক করেন, এ ধরনের কোম্পানি শেয়ার করতে দিলে ভবিষ্যতে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে এবং জনগণের চেয়ে একটি বিশেষ গোষ্ঠী বেশি সুবিধা পেতে পারে। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিলটি কেবল উপস্থাপিত হয়েছে এবং বিবেচনার সময় বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়া হবে।

একই অধিবেশনে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন যে তাকে বিশেষ কমিটির সভার নোটিশ যথাসময়ে দেওয়া হয়নি। এ বিষয়ে স্পিকার কমিটির সভাপতিকে ভবিষ্যতে সময়মতো সদস্যদের অবহিত করার নির্দেশ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।