Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই ঘণ্টার এই কর্মসূচিতে অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবনের মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাসের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এতে প্রশিক্ষক ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার)। পরে হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের সামনে ব্যবহারিক মহড়া হয়, যেখানে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়।

মহড়ায় রোপ ডিসেন্ডিং, টু-পয়েন্ট সাসপেনশন, রোপ র‍্যাপেলিং, অটোস্কেপ ও টিটিএল ব্যবহারের মাধ্যমে উদ্ধারকৌশল প্রদর্শিত হয়। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার শেখানো এবং ব্যবহারিক অনুশীলন করানো হয়। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহড়া পরিচালনা করেন মো. ফয়সালুর রহমান ও এনামুল হক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।