Web Analytics

শিক্ষা মন্ত্রণালয় ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারে ৯ম গ্রেডে ৬৫১ জনকে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের ১২ অক্টোবর সশরীরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে উপস্থিত হয়ে শিক্ষা সচিব বরাবর প্রভাষক পদে যোগদানপত্র জমা দিতে হবে।

এরপর তাদের ১৯ অক্টোবর পর্যন্ত আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নিতে হবে। সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবরের দুটি প্রজ্ঞাপনে সুপারিশপ্রাপ্ত যথাক্রমে ৬১১ ও ৪০ জনসহ মোট ৬৫১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী তাদের বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

নির্ধারিত তারিখে যোগদান না করলে প্রার্থী চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য হবেন এবং নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে। নিয়োগপ্রাপ্তদের বুনিয়াদি, পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ও শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে তাদের চাকরি স্থায়ী করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।