Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব দেন। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের জন্য এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’-এর মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। বাজেট প্রস্তাবে বলা হয়েছে, আর্থিক সংকটের কারণে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, ফলে রোগী ও পরিবার উভয়েই দুর্ভোগে পড়েন। দরিদ্র রোগীদের কল্যাণে পরিচালিত এই কর্মসূচি বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।