Web Analytics

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু পাওয়ার আশঙ্কায় সাময়িক বন্ধ থাকার পর শনিবার দুপুর ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনে পাওয়া বোমাসদৃশ বস্তুটি বিপজ্জনক নয়।

দুপুর ১২টার দিকে স্টেশনে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। সন্দেহজনক বস্তু পাওয়ার পর পুলিশ ওই এলাকা ঘিরে রাখে এবং নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পুলিশ সূত্রে বলা হয়, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমাসদৃশ কিছু পাওয়া যায়। ব্যাগটির ভেতরে বোমা আছে কি না, তা তখন নিশ্চিত হওয়া যায়নি। বস্তুটি পরীক্ষার জন্য সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছিল। পরে কর্তৃপক্ষের মূল্যায়নে সেটি বিপজ্জনক না হওয়ায় ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।