Web Analytics

ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সংসদ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সুসান ভাইজ মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ইউনেস্কোর চলমান প্রশিক্ষণ প্রকল্পের কথা উল্লেখ করেন।

সুসান ভাইজ জানান, জাতীয় নির্বাচনের আগে এসপি ও ওসি পদমর্যাদার ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জুনের মধ্যেই নতুন প্রশিক্ষণ শুরু করা হবে। মন্ত্রী প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দেন। তিনি পরামর্শ দেন, প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া এবং পুলিশ মিডিয়া ইউনিটের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলে তা আরও ফলপ্রসূ হবে।

ইউনেস্কো সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছে। মন্ত্রী বলেন, সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে জবাবদিহিতাও গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।