Web Analytics

দি ইউনিভার্সিটি অব কুমিল্লা (ইউনিক)-এর ১৯৯৫ থেকে ২০০৬ সালের অনুমোদিত কার্যকালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ যাচাই, স্থায়ী সনদ প্রদান ও সনদের বৈধতা নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বুধবার রিট আবেদনটি আমলে নিয়ে এই রুল দেন। রিটটি করেন দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ সোবহান।

রিটে বলা হয়, ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ইউনিক কুমিল্লা ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে। ২০০৬ সালের ২২ অক্টোবর একটি এসআরওর মাধ্যমে সাময়িক অনুমোদন বাতিল করা হয়। ২০১৬ সালের ১৫ ডিসেম্বরের চূড়ান্ত রায়ে ওই বন্ধের আদেশকে অবৈধ ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে ১৯৯৫–২০০৬ সময়কালের বৈধতা সুরক্ষিত করা হয়।

আবেদনে বলা হয়েছে, ইউজিসির ২০১৩ ও ২০১৬ সালের পত্রে ২০০৬ সালের ২১ অক্টোবর পর্যন্ত অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারীদের সনদ আইনসম্মত হিসেবে স্বীকৃত ছিল। আবেদনকারীরা বৈধ সনদধারীদের ঢালাও অকার্যকরতার বিজ্ঞপ্তির বাইরে রাখা, স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি, সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদানের বিকল্প কর্তৃপক্ষ এবং আগের আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।