Web Analytics

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। তাদের দাবি, এই গুজবের ভিত্তিতে কয়েকটি সংবাদপত্র বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সভায় নতুন কোনো কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিবৃতিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মূলত সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে নেতৃত্ব পরিবর্তন বা নতুন কমিটি গঠনের কোনো সিদ্ধান্ত হয়নি। নজরুল ইসলাম বলেন, কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত নতুন কমিটি গঠনের খবর সঠিক নয় এবং এর কোনো ভিত্তি নেই।

সংগঠনটি জানায়, সদস্যদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।