Web Analytics

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র মেক্সিকো ও প্রতিবেশী গুয়াতেমালার উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর মাছ ধরার বন্দরনগরী পুয়ের্তো মাদেরোর কাছে, যার কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে। ওহাকা অঙ্গরাজ্যের গভর্নর সালোমন জারা ক্রুজ জানান, ভূমিকম্পটি মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কম্পন গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে। গুয়াতেমালা সিটিতে ভবন কেঁপে উঠলে আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসে। কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।