Web Analytics

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে স্থলপথের বহরে অংশ নেওয়ার সময় লিবিয়ায় আটক হওয়া তিন ইতালীয় মানবাধিকারকর্মী মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। মুক্তিপ্রাপ্তদের নাম দোমেনিকো চেন্ত্রোনে, লিওনার্দা আলবেরিজিয়া ও মাতিয়াস আলভারেজ রদ্রিগেজ। রদ্রিগেজ উরুগুয়ের নাগরিক হলেও তার ইতালীয় নাগরিকত্ব রয়েছে। তাজানি জানান, প্রায় এক মাস আটক থাকার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা বেনগাজিতে ইতালির কনসালের জিম্মায় আছেন। আজই তারা ইতালিতে ফিরে যাবেন।

মুক্তিপ্রাপ্তরা ‘গ্লোবাল সুমুদ ল্যান্ড কনভয়’-এর সদস্য ছিলেন, যা মৌরিতানিয়া থেকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে যাত্রা শুরু করেছিল। একই সময়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহরও গাজামুখী যাত্রা শুরু করে, যা পরে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর বাধার মুখে পড়ে। সংগঠনের তথ্যমতে, লিবিয়ার সিরতে শহরের কাছে আটটি দেশের ১০ সদস্যকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী ছিলেন।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।